ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে কিশোর চালক নিহত
ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার লাঙ্গলবাদ সড়কের বন্দেখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ উপজেলার বন্দখালী গ্রামের নায়েব আলী জোয়ার্দারের ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- ঝিনাইদহের শৈলকুপায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেলো এক এসএসসি পরীক্ষার্থীর
- ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২ টি পিস্তল গুলি ও মাদক উদ্ধার
- ঝিনাইদহের শৈলকুপায় মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
- ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেলো প্রবাসীর
- ঝিনাইদহের কালিগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদন্ড
স্থানীয় সুত্রে জানা যায়, আসিফ বিকেলে মোটরসসাইকেলযোগে লাঙ্গলবাদ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বন্দেখালী এলাকায় পৌঁছালে বিপরিত দিকে থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে দ্রুতগতির ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ইজিবাইকের ধাক্কায় মোটরসাইকেল চালক আসিফ রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মৃত্যুর এ ঘটনায় তার স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে। গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা ঘটনার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও মোটরসাইকেলটি উদ্ধার করেছে। বিষয়টির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











