জীবননগরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল স্ক্যাপ উদ্ধার,দুইজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উজেলার আন্দুলবাড়িয়া মিয়াপাড়ার মহিদুল হকের ছেলে মোঃ নুরুল (২২) ও একই গ্রামের আলেকের স্ত্রী মোছাঃ খাদিজা (৪৫)।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গা উপজেলায় ভোক্তার অভিযান মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা
- আলমডাঙ্গায় পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার
- আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৬, সংক্ষিপ্ত বিচার আদালতে কারাদণ্ড ও অর্থদণ্ড
- আলমডাঙ্গা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন, সভাপতি ইউএনও সদস্য সচিব মামুনুর রশীদ মন্ডল.।
- জীবননগরে ভোক্তা অধিকারের অভিযানে অবৈধভাবে পণ্য তৈরীর অভিযোগে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা
পুলিশ সুক্রে জানা য়েছে, ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে নিষিদ্ধ মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখের দিকনির্দেশনায় এবং এসআই মো. সেকেন্দার আবু জাফর ও এসআই শাহিন আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ধোপাখালী বাজার এলাকায় অবস্থান নেয়।
এসময় ঘটনাস্থল থেকে দুই সন্দেহভাজনকে গতিরোধ করে তাদের কাছ থেকে ২৩১ বোতল
নিষিদ্ধ ভারতীয় স্ক্যাপ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নুরুল ইসলাম এবং খাদিজা বেগমকে গ্রেপ্তার করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, " নিষিদ্ধ ভারতীয় স্ক্যাপ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। "
তিনি আরও বলেন," সীমান্তবর্তী এলাকায়
মাদক নির্মূলে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











