আলমডাঙ্গায় এমপি গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত, পুরস্কার বিতরণে দুই সংসদ সদস্য
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে আলমডাঙ্গার এটিম মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় কালিদাসপুর ইউনিয়ন ১-০ গোলে ভাংবাড়ীয়া ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাড. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি রুহুল আমিন বলেন,এই খেলায় যে
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় ৬২টি দুর্গামন্দিরে অনুদানের চেক প্রদান করলেন জেলা পরিষদ প্রশাসক
- আলমডাঙ্গায় অনলাইন জুয়ার সঙ্গে জড়িতের অভিযোগে তিন যুবক আ/ট/ক
- আলমডাঙ্গার ওসমানপুরের চয়েন আলী হত্যা মামলার আসামি হেলাল গ্রেপ্তার
- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেতৃবৃন্দের সাক্ষাত
- আলমডাঙ্গায় ৬ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর
দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদের অভিনন্দন। অভিনন্দন দর্শক স্রোতাদের, অভিনন্দন এই খেলার যারা আয়োজন করেছে তাদের। যারা এই খেলা পরিচালনা করেছে তাদের,সম্মানিত সাংবাদিক বন্ধুরাসহ দর্শকদের। আমরা এই খেলার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিতে চাই। সবাই মিলে এই দেশটাকে গড়তে চাই। আমরা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত,স্বজনপ্রীতি মুক্ত একটি দেশ বানাতে চাই। আমরা মাদক মুক্ত একটি দেশ বানাতে চাই।
তিনি বলেন,বাংলাদেশে এখন প্রায় ৮২ হাজার মানুষ মাদকসেবী, তাদের আমরা নতুন জীবন দিয়ে আবার তাদেরকে খেলার মাঠে নিয়ে আসতে চাই।
সরকার দেশের বিভিন্ন ইউনিয়ন, স্কুল কলেজের খ মাঠ খেলার উপযোগী করতে চাই। আমরাও নিজেরা উদ্যোগী হয়ে মাঠগুলো ভালো করতে চাই।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন,আমরা পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আলমডাঙ্গার স্পোটস একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আগামী এই মাঠের সংস্কার সাধন হওয়ান পর অল্প দিনেই এই মাঠ একটি পূর্ণাঙ্গ মিনি স্টেডিয়ামে রুপ ধারণ করবে। এই মাঠে এভাবে ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এই এলাকার যুব সমাজদের রিক্রিয়শেনর মাধ্যমে মাদক মুক্ত এবং তাদের খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবো। এই উপজেলার প্রতিটি ইউনিয়ন এমন খেলার উপযোগী করে তোলা হবে।
আলমডাঙ্গা স্পোটস একাডেমির সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি অপারেশন হোসেন আলী, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম,উপজেলা জামায়াতের সাবেক আমীর শফিউল আলম বকুল,বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত আলী,
আলমডাঙ্গা স্পোটস একাডেমির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় আরও সহসভাপতি ডাঃ আব্দুল্লাহ মামুনসহ বিভিন্ন পর্যায়ের
পরে অতিথি বৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











