আলমডাঙ্গার ভাংবাড়ীয়া গ্রামের এক ব্যক্তির পাল্টা সংবাদ সম্মেলন,সত্য উদঘাটনের দাবী
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মকবুল জোয়াদ্দার। সোমবার (২২ জুন) আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে করা সংবাদ সম্মেলন মিথ্যা ও ভিত্তিহীন দাবী করে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেন।
লিখিত বক্তব্যে মকবুল জোয়াদ্দার বলেন, গত ৫ মে গভীর রাতে তার ঘর থেকে ১ লাখ ২৪ হাজার ৬০০ টাকা চুরির ঘটনা ঘটে । এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তভার হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জের ওপর ন্যস্ত হয়। তিনি দাবি করেন, তদন্তে স্থানীয় সাক্ষীদের কথা বার্তায় একই গ্রামের হৃদয় হোসেন ভোলা মণ্ডলের নাম উঠে আসে। পরে গত ২২ মে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে উভয় পক্ষের উপস্থিতিতে বসাবসি অনুষ্ঠিত হয়। সেখানে হৃদয় হোসেন টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন তিনি। মকবুল জোয়াদ্দারের ভাষ্য অনুযায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপোষ-মীমাংসার মাধ্যমে আগামী ১২ জুনের মধ্যে ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করে হৃদয় হোসেন নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন।
আপোষ-মীমাংসার দিন তাকে কোন প্রকার চাপ প্রয়োগ করা হয়নি। সে নিজে চুরির কথা স্বীকার করে। আপোষ-মীমাংসায় তার নিকট থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়নি। হৃদয় হোসেনকে হাটবোয়াািলয়া ক্যাম্প ইনচার্জ কোন প্রকার জোর জবরদস্তি করেনি। সে নিজের ইচ্ছায় গন্য-মান্য ব্যক্তিদের উপস্থিতিতে আপোষ নামায় স্বাক্ষর করে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার
তিনি আরও অভিযোগ করেন, আপোষের সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে। এ ঘটনায় তিনি তার চুরি হওয়া সম্পূর্ণ অর্থ ফেরত এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











