ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ হাইকোর্টের

১০ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:১৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

​আদালত সূত্রে জানা গেছে, এনবিআরের কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে দায়ের করা রিট পিটিশনের জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত। হাইকোর্টের এই রায়ের ফলে নির্ধারিত তিন অর্থবছরের বিপরীতে এনবিআরের পাওনা মোট ৬৬৬ কোটি টাকা পরিশোধ করতে হবে প্রতিষ্ঠানটিকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0