ইরানে বড় ধরণের সামরিক হামলার পরিকল্পনা ট্রাম্পের, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
ইরানের বিরুদ্ধে নতুন করে আরও বড় পরিসরে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, তেহরানকে এখন পর্যন্ত পর্যাপ্ত মাসুল গুণতে হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি এবার অতীতে নেওয়া যেকোনো পদক্ষেপের চেয়ে বৃহৎ সামরিক হামলার কথা ভাবছেন এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের খুব কাছাকাছি পৌঁছালেও এখনো তা চূড়ান্ত হয়নি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কৌশলগতভাবে তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে।
তবে এই ধরনের পদক্ষেপের পরিণতি যে বেশ বড় ও সুদূরপ্রসারী হতে পারে, তা-ও তিনি স্পষ্ট করেছেন। হামলার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা ঠিক করা হয়নি বলেও জানান তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আহ্বান জানানো হলে ইসরায়েল মাত্র দুই মিনিটের মধ্যেই এ অভিযানে যুক্ত হতে প্রস্তুত রয়েছে। যদিও ইসরায়েলের এই সরাসরি অংশগ্রহণ তাদের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে এবং ইরান পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে তিনি সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যেকোনো সিদ্ধান্ত কার্যকর করতে ওয়াশিংটনের কারও সহায়তার প্রয়োজন নেই।
এছাড়া বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, ইরানি কর্মকর্তারা যোগাযোগের আগ্রহ দেখালেও এই মুহূর্তে চুক্তি বা সমঝোতায় পৌঁছানোর মতো পরিস্থিতিতে তারা নেই।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











