ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদিকে পরমাণু সুবিধা দেবে ট্রাম্পের আমেরিকা

২৪ জুলাই ২০২৬ - ০০:৪০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদিকে পরমাণু সুবিধা দেবে ট্রাম্পের আমেরিকা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সম্পূর্ণভাবে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ওপর নির্ভর করছে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

​স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় এ মন্তব্য করেন। দ্বিপক্ষীয় এ সমঝোতার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ না হলেও ট্রাম্পের নতুন শর্তে বিভ্রান্তি ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ট্রাম্প স্পষ্ট উল্লেখ করেন, এই চুক্তি তখনই মার্কিন অনুমোদনের আলো দেখবে, যখন রিয়াদ আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হবে। এই বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আব্রাহাম চুক্তিতে যোগ দিলে তা হবে রিয়াদের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতিতে এক বড় ধরনের মোড়।

​এর মাত্র একদিন আগে মার্কিন জ্বালানি বিভাগ থেকে জানানো হয়েছিল, পারমাণবিক সহযোগিতা ও বেসামরিক কর্মসূচি সম্পর্কিত একটি বড় ধরনের নিরাপত্তার চুক্তিতে সই করেছে ওয়াশিংটন ও রিয়াদ। মার্কিন আইন অনুযায়ী এ চুক্তি কার্যকর হতে কংগ্রেসে পাসের বাধ্যবাধকতা রয়েছে।

​চুক্তির ধারা নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব নিজ ভূখণ্ডেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের (এনরিচমেন্ট) অনুমতি পেতে যাচ্ছে, যা ওয়াশিংটনের দীর্ঘদিনের পরমাণু নীতির বাইরে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। তবে ট্রাম্প তার সাম্প্রতিক বার্তায় এই তথ্য নাকচ করে দেন। তিনি লেখেন, “সৌদিতে কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না! আমেরিকা শুধুমাত্র বেসামরিক পারমাণবিক স্থাপনার সমর্থক।”

​পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি)-র আওতায় বেসামরিক সমৃদ্ধকরণ বেআইনি না হলেও, উচ্চমাত্রার ইউরেনিয়াম অতি সহজেই পারমাণবিক বোমায় রূপান্তর করা যায়—এমন আশঙ্কায় বৈশ্বিক পর্যবেক্ষকরা উদ্বিগ্ন। বিশেষ করে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির প্রেক্ষাপটে যখন মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা বিরাজমান, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এমন দ্বিধাদ্বন্দ্ব আন্তর্জাতিক রাজনীতির জল বেশ ঘোলা করছে।

​আণবিক অস্ত্র বিস্তাররোধ সংক্রান্ত বিভিন্ন বিশ্ব সংস্থা এবং মার্কিন আইনপ্রণেতারা এই আলোচনার কড়া সমালোচনা শুরু করেছেন। তাদের মতে, কোনো কারণে সৌদি ভূখণ্ডে এনরিচমেন্টের সুযোগ মিললে তা সমগ্র মধ্যপ্রাচ্যে মারাত্মক পারমাণবিক প্রতিযোগিতা উস্কে দেবে। ২০২০ সালে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও সুদানকে নিয়ে আব্রাহাম চুক্তি শুরু হলেও ফিলিস্তিনের চলমান সংকট ও গাজা পরিস্থিতির কারণে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত করার বিষয়ে ট্রাম্পের এমন অনড় অবস্থান নতুন রাজনৈতিক সমীকরণ সৃষ্টি করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0