ইরান হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করলে বিপজ্জনক নজির তৈরি হবে: রুবিও
ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করতে শুরু করে, তবে তা আন্তর্জাতিক জলপথে একটি অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি স্পষ্ট করেন, এই সিদ্ধান্তের প্রভাব কেবল মধ্যপ্রাচ্যের সংকটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলের জন্যও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করবে।
ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে মার্কো রুবিও এসব কথা বলেন।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো একক দেশকে যদি আন্তর্জাতিক জলপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, অন্যায্য টোল দাবি এবং অর্থ না দিলে জাহাজ উড়িয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়, তবে তা বৈশ্বিক বাণিজ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। সমুদ্রপথে অবাধ ও নিরাপদ চলাচলের যে মৌলিক নীতি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রতিষ্ঠিত, ইরানের এমন দাবির কোনো আইনগত ভিত্তি নেই বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথের ওপর আধিপত্য বিস্তার নিয়ে চীন এবং আসিয়ানের কয়েকটি সদস্য দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এমন সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











