যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২১ জুলাই ২০২৬ - ২২:৫৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র সময়মতো পদক্ষেপ নিয়ে ইরানে হামলা না চালালে আজ ইসরাইল নামের কোনো দেশের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

​ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিটি তিনি বাতিল না করলে অনেক আগেই ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হতো। আর তেমনটি ঘটলে ইসরাইল মানচিত্র থেকেই মুছে যেত বলে তিনি উল্লেখ করেন।

​নিজের মেয়াদের শুরুর দিকের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, তৎকালীন বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছিল। ওই সিদ্ধান্ত নেওয়া না হলে ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলত এবং তার পরিণামে আজ ইসরাইলকে খুঁজে পাওয়া যেত না।

​তিনি আরও জোর দিয়ে বলেন, ইরানের এই সম্ভাব্য সামরিক ও পারমাণবিক শক্তির কারণে কেবল ইসরাইলই নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ত।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0