২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯ জন
দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে সর্বাধিক ৮৩ জন বরিশাল বিভাগে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে ৪১ জন, রংপুর বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্যে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৪০ জনে। মোট আক্রান্ত রোগীর মধ্যে পুরুষ ৬১.৪ শতাংশ এবং নারী ৩৮.৬ শতাংশ। চিকিৎসাসেবা নিয়ে এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৪৯৭ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











