দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯২

১০ সেপ্টেম্বর ২০২৬ - ২০:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৪৯২
ছবি: সংগৃহীত

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৯২ জন ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।

​বিভাগভিত্তিক সংক্রমণের চিত্র

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০২ জন এবং বরিশাল বিভাগে ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ১২২, ময়মনসিংহে ৮০, রংপুরে ৫৪ এবং সিলেট বিভাগে ১৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

​বছরের মোট আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ৪৮ হাজার ৪ ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাসেবা নিয়ে এদের মধ্যে ৪৪ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৩৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এ নিয়ে চলতি বছরে মশাবাহিত এই রোগে মোট ১৩৯ জনের মৃত্যু হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0