২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু: দেশজুড়ে হাম ও উপসর্গে আক্রান্ত প্রায় ৮০০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটির আক্রমণ ও উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন শিশু।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম পরিস্থিতির নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ ২৪ ঘণ্টায় যেসব শিশুর মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তবে এ সময় নিশ্চিতভাবে হাম নিশ্চিত হওয়া কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮০৩ শিশুর প্রাণহানি ঘটেছে। এর বাইরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ৯৯ জন শিশু। সব মিলিয়ে উক্ত সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৯০২ জন শিশু।
দৈনিক পরিসংখ্যানে দেখা যায়, গত একদিনে নতুন করে ৭০ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর বাইরে হামের উপসর্গ দেখা গেছে আরও ৭২৮ শিশুর শরীরে। উল্লিখিত সময়ে চিকিৎসা নিতে নতুন করে ৭০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪৯ জন।
গত ১৫ মার্চ থেকে পাওয়া সার্বিক তথ্যে জানা যায়, এই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে ১৭ হাজার ৮০০ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। মোট ভর্তি হওয়া ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন রোগীর মধ্যে ইতোমধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











