নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫ আগস্ট ২০২৬ - ১২:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নবনির্মিত ১৫ তলা বিশিষ্ট ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হাসপাতাল চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তিনি সেখানে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন এবং শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে বেলুন ও পায়রা ওড়ান।

​অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​দেশের স্নায়ুরোগী ও নিউরো রোগীদের উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাসপাতালটি সম্প্রসারণ করা হয়েছে। এই নতুন শয্যা যুক্ত হওয়ার মাধ্যমে বিশেষায়িত এই চিকিৎসাকেন্দ্রে মোট শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত হলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, শয্যা ও আধুনিক চিকিৎসাসেবার দিক থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে এটিই বৃহত্তম নিউরোসায়েন্সেস হাসপাতাল।

​উল্লেখ্য, ২০১২ সালে ৩০০ শয্যার সুবিধা নিয়ে ১০ তলা বিশিষ্ট ভবনে এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। পরবর্তীতে রোগীর চাপ মেটাতে চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০০-এ উন্নীত করা হয়। রোগীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় এবার নতুন ১৫ তলা ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সক্ষমতা দ্বিগুণ করা হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0