হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮৯৪
দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে হাম ও হাম-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯৪ জনে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে চার শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং সন্দেহজনক হাম রোগে ৭৯৫ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের দেহে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭২ জন সন্দেহজনক হামের রোগী চিহ্নিত করা হয়েছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক হামের রোগীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ১৮ হাজার ৫৪০ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











