দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই

১৩ আগস্ট ২০২৬ - ১৬:৫৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত হাজার ছুঁইছুঁই
ছবি সংগৃহীত

ঢাকাসহ সারাদেশে সংক্রামক ব্যাধি হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে আরও ৯৫১ জনের দেহে এ রোগের উপসর্গ শনাক্ত করা সম্ভব হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য প্রকাশ করা হয়।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট হাম আক্রান্ত বা উপসর্গের শিকার হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭৬ জন। এর মধ্যে নমুনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া হামরোগীর সংখ্যা ১৭ হাজার ৫৪৩ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই চিহ্নিত হয়েছেন ৭৪ জন।

​উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও ছাড়পত্রের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত পাঁচ মাসে সারাদেশে ১ লাখ ২১ হাজার ৯০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বিপরীতে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ১৭ হাজার ৬৯০ জন।

​এদিকে রোগটিতে প্রাণহানির চিত্রও উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১৩ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৯১ জন শিশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিত হয়ে মারা গেছে ৯৯ জন শিশু। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0