২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫

১২ আগস্ট ২০২৬ - ১৭:৩৯
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০২৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫ জন রোগী।

​বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

​প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশু এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর প্রাণহানি ঘটেছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। অন্যদিকে, ল্যাব টেস্টে হাম নিশ্চিত হওয়া রোগীর মধ্যে মারা গেছে ৯৯ জন শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮৮৫ জন শিশুর মৃত্যু হলো।

​স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮৪ শিশু এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪১ জন। এই একদিনে নতুন করে ৮৭৯ জন শিশু চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৪৭ জন।

​উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জন। এই সময়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যার মধ্যে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0