২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ রোগী

০৯ আগস্ট ২০২৬ - ১৭:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭২ রোগী

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭২ জন নতুন রোগী।

​রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

​বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে খুলনা বিভাগে সর্বাধিক ১৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯১ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন এবং বরিশাল বিভাগে ৮৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৩৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের শতকরা পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, মোট রোগীর ৬১ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫ শতাংশ নারী। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ১৭ হাজার মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

​সর্বশেষ ২ জনের মৃত্যুর ঘটনায় চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0