খুরশীদ আলমের ৮০তম জন্মদিনে শাইখ সিরাজের প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’

২২ জুলাই ২০২৬ - ০০:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
খুরশীদ আলমের ৮০তম জন্মদিনে শাইখ সিরাজের প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
শিল্পী খুরশিদ আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলচ্চিত্রের গান তথা প্লেব্যাক ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র খুরশীদ আলম। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে চারশরও বেশি কালজয়ী গান গেয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন এই প্রবীণ সংগীতশিল্পী। এই কিংবদন্তির পথচলা, সংগীত সাধনা ও ব্যক্তিজীবনের নানা গল্প নিয়ে একটি বিশেষ প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে ‘হৃদয়ে কী সুর বাজে’।

​নির্মাণসূত্র জানা যায়, এই কাজের মাধ্যমে খুরশীদ আলমের দীর্ঘ ক্যারিয়ারের স্মৃতি, সংগ্রাম, সাফল্য ও দেশের সংগীতাঙ্গনে তার অসামান্য অবদানকে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রে গান গাওয়ার পাশাপাশি তার ব্যক্তিজীবনের অনেক অজানা ঘটনা ও স্মৃতিচারণ স্থান পেয়েছে, যা সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার হতে যাচ্ছে।

​আগামী ১ আগস্ট খুরশীদ আলম ৮১ বছরে পা দেবেন। গুণী এই শিল্পীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন হিসেবে সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’ সম্প্রচার করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0