সিডনিতে একই মঞ্চে জেমস ও রূপম ইসলাম: মাতাবে দুই বাংলা

১২ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিডনিতে একই মঞ্চে জেমস ও রূপম ইসলাম: মাতাবে দুই বাংলা
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যান্ড তারকা নগরবাউল জেমস এবং ওপার বাংলার জনপ্রিয় ব্যান্ড ‘ফসিলস’-এর রূপম ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ এই কনসার্টে একসঙ্গে গানে মাতাবেন দুই বাংলার দুই জনপ্রিয় রক তারকা।

​ভক্তদের আমন্ত্রণ ও সোশ্যাল মিডিয়া বার্তা

কনসার্টে অংশ নিতে ইতোমধ্যে সিডনিতে পৌঁছেছে নগরবাউল দল। আয়োজকদের সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জেমস ভক্তদের কনসার্টে আসার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ভিডিওতে তিনি বলেন, “আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।”

​এদিকে কনসার্টের আগের দিন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জেমসের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন রূপম ইসলাম। ক্যাপশনে তিনি লেখেন, “জয় রক এবং জয় গুরু! আবার দেখা হলো। গানও হবে। সিডনি— আসছো তো সবাই?”

​বিশ্বজুড়ে নগরবাউলের ব্যস্ততা

বর্তমানে দেশ ও বিদেশের নানা প্রাঙ্গণে গান নিয়ে ব্যস্ত সময় পার করছে ‘নগরবাউল’। সম্প্রতি ইউরোপের একাধিক দেশে কনসার্ট শেষ করে অস্ট্রেলিয়া সফরে যান তারা। গত ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে পরিবেশনার মধ্য দিয়ে জেমসের এই সফর শুরু হয়। পরবর্তীতে পর্তুগাল, সাইপ্রাস, রোম এবং ভেনিসেও তারা সফল কনসার্ট উপহার দেন।

​উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন জেমস ও রূপম ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0