দীপ্ত টিভিতে আসছে ‘বকুলপুর সিজন ৩’: নতুন গল্প ও নতুন পরিচালনায় বড় চমক ​:

১১ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৫৩
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দীপ্ত টিভিতে আসছে ‘বকুলপুর সিজন ৩’: নতুন গল্প ও নতুন পরিচালনায় বড় চমক ​:
ছবি: সংগৃহীত

দীপ্ত টিভির অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’-এর তৃতীয় সিজন শুরু হতে যাচ্ছে। দীর্ঘ দুই বছরের বিরতি শেষে নতুন গল্প ও পরিচালনায় ভিন্ন আমেজে পর্দায় ফিরছে ধারাবাহিকটি। এবার এর পরিচালনার দায়িত্বে থাকছেন হাসান রেজাউল। তবে গল্প রচনার জায়গায় পূর্বের মতোই রয়েছেন আহমেদ শাহাবুদ্দীন।

​পূর্বে প্রচারিত দুই সিজনের গল্পের ধারাবাহিকতা না রেখে এবারের সিজনে আনা হয়েছে সম্পূর্ণ নতুন গল্প ও চরিত্রায়ন। তবে প্রথম ও দ্বিতীয় সিজনের জনপ্রিয় বেশ কয়েকজন অভিনয়শিল্পী নতুন সিজনেও যুক্ত থাকছেন। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই নাটকে প্রেম, পারিবারিক সংকট ও গ্রাম্য রাজনীতির পাশাপাশি এবার বিশেষ অনুষঙ্গ হিসেবে যুক্ত হচ্ছে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ‘যাত্রাপালা’।

​নতুন পরিচালক হাসান রেজাউল জানান, প্রথম দুটি সিজন কায়সার আহমেদ অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেছেন, যা দর্শক সাদরে গ্রহণ করেছিল। নতুন সিজনে গ্রামীণ সংঘাত ও রাজনীতির পাশাপাশি গ্রামের মানুষের যাত্রাপালার প্রতি অনুরাগের গল্পটি গুরুত্বের সাথে তুলে ধরা হবে।

​ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, তাহমিনা সুলতানা মৌ, শরাফ আহমেদ জীবন, সুষমা সরকার, সাইদুর রহমান পাভেল, উপমা, সিলভিয়া, মোস্তাফিজ শাহীন, আহমেদ গিয়াস ও পঙ্কজ মজুমদারসহ আরও অনেকে। ইতোমধ্যে প্রথম ধাপে ‘বকুলপুর সিজন ৩’-এর শুটিং শেষ হয়েছে এবং বর্তমানে সম্পাদনার (পোস্ট প্রোডাকশন) কাজ চলছে। শিগগিরই দীপ্ত টিভিতে নাটকটির প্রচার শুরু হবে।

​উল্লেখ্য, করোনার কারণে প্রথম সিজনটি ২৬৪ পর্বে শেষ করার পর ২০২২ সালে শুরু হয়েছিল ‘বকুলপুর সিজন ২’। যা ২০২৪ সালে ৭৮৮ তম পর্বে গিয়ে শেষ হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0