সিডনিতে এক মঞ্চে মাতাবেন নগরবাউল জেমস ও রূপম ইসলাম

১১ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৪৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সিডনিতে এক মঞ্চে মাতাবেন নগরবাউল জেমস ও রূপম ইসলাম
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রক তারকা নগরবাউল জেমস এবং ভারতের ওপার বাংলার খ্যাতনামা ব্যান্ড 'ফসিলস'-এর রূপম ইসলাম। আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এক কনসার্টে একসঙ্গে গানে গানে শ্রোতাদের মাতাবেন এই দুই শিল্পী।

​ইতিমধ্যেই কনসার্টে অংশ নিতে সিডনিতে পৌঁছে গেছেন জেমস ও তার ব্যান্ড সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রবাসী শ্রোতা-দর্শকদের আমন্ত্রণ জানিয়ে নগরবাউল জেমস বলেন, “আমরা নগরবাউল এখন সিডনি চলে এসেছি। দেখা হচ্ছে ১২ সেপ্টেম্বর, নরওয়েস্ট কনভেনশন সেন্টারে। দুই বাংলার দুই রক ব্যান্ডের কনসার্টে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল।”

​নতুন গানের কাজ ও ব্যস্ততা

বর্তমানে দেশ ও বিদেশের নানা প্রান্তের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেমস। মঞ্চ পরিবেশনার পাশাপাশি নতুন কিছু মৌলিক গান তৈরির কাজও এগিয়ে নিচ্ছে নগরবাউল।

​উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে ভারতে অনুষ্ঠিত 'পুজোওয়ালাদের গান' শিরোনামের একটি কনসার্টেও একই মঞ্চে পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0