যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, কাটাবেন যাযাবর জীবন

১১ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্র ছাড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি, কাটাবেন যাযাবর জীবন
ছবি সংগৃহীত

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্র ছেড়ে নতুন জীবন শুরুর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসে বসবাস করা 'লারা ক্রফট' খ্যাত এই অস্কারজয়ী অভিনেত্রী এবার বিশ্বজুড়ে ঘুরে বেড়ানোর অর্থাৎ একটি ‘যাযাবর’ জীবন বেছে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সন্তানদের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় তার ওপর থাকা আইনি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন তিনি।

​ফ্যাশন সাময়িকী ল’ অফিশিয়েল-কে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জোলি জানান, আপাতত কোনো নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা তার নেই। জীবনের একটি নির্দিষ্ট অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও থিতু না হয়ে কিছুদিন যাযাবর জীবন কাটাতে চান। তবে পারিবারিক ছবি ও মায়ের স্মৃতি সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট স্থান বজায় রাখবেন তিনি।

​আইনি বাধ্যবাধকতা থেকে মুক্তি

প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের শর্ত অনুযায়ী, ছয় সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত জোলির পক্ষে লস অ্যাঞ্জেলেস ছেড়ে স্থায়ীভাবে অন্য কোথাও যাওয়ার সুযোগ ছিল না। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়ে ২০২৪ সালে চূড়ান্ত রূপ পায়। গত জুলাইয়ে তাদের যমজ সন্তান ভিভিয়েন ও নক্স ১৮ বছরে পা দেওয়ায় জোলির ওপর থেকে সেই আইনি বাধ্যবাধকতা উঠে যায়। এর আগে গত আগস্টেও দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদের আইনি চুক্তির কারণেই লস অ্যাঞ্জেলেসে আটকে থাকার কথা জানিয়ে ছিলেন তিনি। এছাড়া গত মে মাসে ক্যালিফোর্নিয়ার ২৯.৮৫ মিলিয়ন ডলার মূল্যের ঐতিহাসিক বাড়িটিও বিক্রির তালিকায় তোলেন এই অভিনেত্রী।

​আন্তর্জাতিক কাজ ও কম্বোডিয়া সফর

যুক্তরাষ্ট্র ত্যাগ করলেও নিজের ফ্যাশন উদ্যোগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জোলির। পাশাপাশি জাতিসংঘ এবং নিজের অলাভজনক সংস্থা 'ম্যাডক্স ফাউন্ডেশন'-এর হয়ে বিশ্বজুড়ে মানবিক কাজ অব্যাহত রাখবেন তিনি। এই নতুন যাত্রায় শুরুতেই তিনি কিছুদিন কম্বোডিয়ায় অবস্থান করবেন বলে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0