চ্যালেঞ্জিং চরিত্রে নজর রাকুলের, অভিনয় করতে চান হরর ও ঐতিহাসিক ছবিতে

১০ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চ্যালেঞ্জিং চরিত্রে নজর রাকুলের, অভিনয় করতে চান হরর ও ঐতিহাসিক ছবিতে
রাকুল প্রীত সিং ছবি: সংগৃহীত

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নীতেশ তিওয়ারির বহুপ্রতিক্ষিত সিনেমা ‘রামায়ণ’-এ দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিংকে। ভারতীয় চলচ্চিত্রে নিজের কাজের পরিধি আরও বড় করতে মুখিয়ে আছেন এই তারকা। নিজেকে নতুন ঘরানা ও বৈচিত্র্যময় চরিত্রে নিয়মিত পরখ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

​নতুন চ্যালেঞ্জের খোঁজে রাকুল

সম্প্রতি ক্যারিয়ার ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে রাকুল জানান, তিনি এমন সব চরিত্রে কাজ করতে আগ্রহী যা তাকে অভিনয়শিল্পী হিসেবে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবে এবং দক্ষতার সর্বোচ্চ ব্যবহারের সুযোগ তৈরি করে দেবে। দীর্ঘ ক্যারিয়ারে বহু ব্যবসা সফল ও বৈচিত্র্যময় সিনেমায় অভিনয় করলেও তার মতে, এখনও বহু ধরনের গল্প ও চরিত্র অনাবিষ্কৃত রয়ে গেছে। বিশেষ করে গভীর আবেগের প্রেমের গল্প, ঐতিহাসিক পটভূমির কাজ এবং হরর সিনেমায় অভিনয় করার তীব্র ইচ্ছা রয়েছে তার।

​নিজের পছন্দের ঘরানা প্রসঙ্গে রাকুল বলেন, “আমি এখন পর্যন্ত নিবিড় কোনো প্রেমের গল্পে অভিনয় করিনি। এমন হৃদয়ছোঁয়া প্রেমের ছবিতে কাজ করতে চাই, যেখানে অনুভূতির গভীরতা থাকবে। পাশাপাশি ঐতিহাসিক কোনো চরিত্র কিংবা হরর সিনেমাতেও আমার কাজ করা হয়নি। এখনও অনেক কাজ করা বাকি, তাই বিভিন্ন ঘরানায় নিজেকে পরীক্ষা করতে চাই।”

​স্ক্রিপ্ট বাছাইয়ে ভাবনার পরিবর্তন

বর্তমানে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে নিজের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছেন এই অভিনেত্রী। শুধু বড় বাজেট, তারকাবহুল কাস্টিং কিংবা নির্দিষ্ট কোনো ঘরানার ওপর নির্ভর না করে, যে চরিত্রগুলো অভিনয়ের সুযোগ বাড়িয়ে দেয় সেগুলোকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

​রাকুলের মতে, “ক্যারিয়ারের এমন একটি পর্যায়ে পৌঁছেছি যেখানে স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে ভেতরের উৎসাহ ও চ্যালেঞ্জকে গুরুত্ব দিচ্ছি। যেসব চরিত্র অভিনয়ের পর্যাপ্ত জায়গা দেয় এবং ভেতর থেকে রোমাঞ্চ তৈরি করে, সে ধরনের কাজই এখন করতে চাই।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0