আশি ও নব্বইয়ের দশকের রেট্রো লুকে সাড়া ফেললেন তারকারা

০৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৫০
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আশি ও নব্বইয়ের দশকের রেট্রো লুকে সাড়া ফেললেন তারকারা
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিন্ন ধরনের নস্টালজিক আমেজ সৃষ্টি হয়েছে। আশির ও নব্বইয়ের দশকের সাজপোশাক, চুলের বিন্যাস ও নস্টালজিক রূপ নতুন করে ফুটিয়ে তুলেছেন দেশের জনপ্রিয় শোবিজ তারকারা। সামাজিক মাধ্যমে সেকালের রেট্রো স্টাইলের ছবি প্রকাশ করে অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছেন তারা।

​নেট দুনিয়ার এই নতুন ধারায় শামিল হয়ে তারকাদের অনেকেই নিজেদের পুরোনো দিনের নায়ক-নায়িকার আবহে উপস্থাপন করছেন। আবার কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কিংবা বিশেষ ফটোশুটের মাধ্যমে সেই সময়ের ফ্যাশনকে নতুনভাবে ফুটিয়ে তুলেছেন।

​রেট্রো আবহে তারকাদের উপস্থিতি

​সামাজিক মাধ্যমের এই ট্রেন্ডে অংশ নিয়ে চিত্রনায়িকা পূর্ণিমা নিজের রেট্রো ছবি শেয়ার করে লিখেছেন, ‘নিউ ট্রেন্ড।’ অন্যদিকে আশির দশকের স্টাইলে মোটরসাইকেলে বসা একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ক্যাপশনে তিনি লেখেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত...।’

​অভিনেত্রী ভাবনা ভিনটেজ আমেজের ছবি পোস্ট করে অনুভূতির কথা জানিয়ে লিখেছেন, ‘আশির দশকের আমি—ভিনটেজ আমেজে, চিরন্তন এক মায়ায়।’ তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবও একটি রেট্রো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

​এই তালিকায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পূজা চেরী। ছবি শেয়ার করে তিনি কিছুটা কৌতুহল প্রকাশ করে লিখেছেন, ‘করলাম আরকি।’ অভিনেত্রী সাফা কবিরকে দেখা গেছে ‘চা গরম’ সিনেমার ‘ডাক্তার ইরিন’ চরিত্রের রেট্রো সাজে। এআই প্রযুক্তির সাহায্যে তার ছবিতে আশির দশকের চিরচেনা আবহ তৈরি করা হয়েছে।

​একই ধারায় নিজস্ব স্টাইলের ছবি প্রকাশ করে অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, ‘ট্রেন্ড ফলো করলাম।’ এ ছাড়া উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকেও আশি ও নব্বই দশকের আকর্ষনীয় লুকে দেখা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0