বক্স অফিসে মন্দা, ওটিটি স্বত্বে বড় ধাক্কা খেল যশের ‘টক্সিক’

০৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বক্স অফিসে মন্দা, ওটিটি স্বত্বে বড় ধাক্কা খেল যশের ‘টক্সিক’
ছবি: সংগৃহীত

বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় এবার ডিজিটাল স্বত্ব বা ওটিটি চুক্তি নিয়ে বড় বিপাকে পড়েছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। কন্নড় অভিনেতা যশ ও অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটির ওটিটি দর মুক্তির আগের তুলনায় আশঙ্কাজনকভাবে কমে গেছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, মুক্তির আগে যেখানে ছবিটির ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ১৫০ কোটি রুপির প্রস্তাব এসেছিল, বর্তমানে তা নেমে এসেছে মাত্র ৩০ কোটি রুপিতে। তবে এখন পর্যন্ত ওটিটি চুক্তিটি চূড়ান্ত হয়নি।

​নির্মাতাদের প্রত্যাশা ও বাজার পরিস্থিতি

'কেজিএফ' ফ্র্যাঞ্চাইজির অভূতপূর্ব সাফল্যের পর পরিচালক গীতু মোহনদাসের গ্যাংস্টার থ্রিলার ‘টক্সিক’ ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের কৌতূহল ছিল তুঙ্গে। বিশাল বাজেট, গতিশীল গল্প এবং যশের পাশাপাশি নয়ন্থারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া ও হুমা কুরেশির মতো তারকাদের উপস্থিতির কারণে সিনেমাটি ঘিরে বড় আশা বেঁধেছিলেন নির্মাতারা। সেই ধারাবাহিকতায় মুক্তির আগে একটি শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ১৫০ কোটি রুপির প্রস্তাব দিলেও তা গ্রহণ করেননি প্রযোজকরা। পেক্ষাগৃহে সিনেমাটি ব্লকবাস্টার হবে ধরে নিয়ে ওটিটি স্বত্ব থেকে ২০০ কোটি টাকারও বেশি পাওয়ার প্রত্যাশা করেছিলেন তারা।

​ব্যবসায়িক মন্দা ও ব্যবসায়িক প্রভাব

ছবিটি ভারতে সব ভাষা মিলিয়ে প্রথম দিনে প্রায় ১০১.১০ কোটি রুপি নেট আয় করে আশাব্যঞ্জক সূচনা করেছিল। তবে পরবর্তীতে দর্শক ও সমালোচকদের পক্ষ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসায় প্রেক্ষাগৃহে এর ব্যবসা দ্রুত কমতে থাকে। ভারতে মুক্তির ১২ দিন শেষে ছবিটির মোট নেট সংগ্রহ দাঁড়ায় প্রায় ২৪৫. ৭৫ কোটি রুপি। বক্স অফিসের এই হতাশাজনক পারফরম্যান্সের সরাসরি প্রভাব পড়েছে সিনেমাটির ওটিটি মূল্যায়নে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0