কন্যাসন্তানের জন্মদিনে দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা দীপিকা-রণবীরের

০৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কন্যাসন্তানের জন্মদিনে দ্বিতীয় সন্তানের আগমনী বার্তা দীপিকা-রণবীরের
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে আসছে দ্বিতীয় সন্তান। কন্যা দুয়া পাড়ুকোন সিংয়ের দ্বিতীয় জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে নতুন অতিথি আগমনের বিষয়টি প্রকাশ্যে এনেছেন তারা।

​মেয়ের জন্মদিনে স্ফীতোদর প্রকাশ্যে

গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দীপিকা ও রণবীরের মেয়ে দুয়ার বয়স দুই বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক ছবি শেয়ার করেছেন এই জুটি। ছবিতে পরিবারের সবাইকে সাদা রঙের পোশাকে দেখা যায়। প্রসাধনহীন সাজে দীপিকা পরেছিলেন সাদা লেসের ক্রপ টপ ও প্যান্ট। অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা লিনেন শার্ট এবং ছোট্ট দুয়ার পরনে ছিল ফ্রিল দেওয়া টপ।

​শেয়ার করা ছবিগুলোর একটিতে দীপিকা ও রণবীরের মাঝখানে দাঁড়িয়ে মুখ ঢেকে হাসতে দেখা যায় দুয়াকে। অন্য একটি ছবিতে রণবীর ও দুয়াকে একসঙ্গে দীপিকার স্ফীতোদর ছুঁয়ে দেখতে দেখা গেছে। ছবির ক্যাপশনে তারকা দম্পতি লেখেন, “বেবি দুয়া এবং আমাদের মন— দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।”

​পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন রণবীর

প্রথম সন্তান জন্মের পর কাজের সময়সীমা বেঁধে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ করার পাশাপাশি মেয়ে দুয়াকে পুরো সময় দিয়েছেন তিনি। তবে সে সময়ে রণবীর ব্যস্ত ছিলেন ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে। তবে দ্বিতীয় সন্তান আগমনের এই সময়ে পরিবারকে বাড়তি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ অভিনেতা।

​বর্তমানে রণবীর সিং ‘প্রলয়’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগস্টে শুরু হওয়া এই সিনেমার প্রথম ধাপের শুটিং চলবে আগামী দীপাবলি পর্যন্ত। এরপরই পিতৃত্বকালীন ছুটিতে যাবেন রণবীর। আগামী ২০২৭ সালে সিনেমাটির দ্বিতীয় দফার কাজ শুরু হলে তিনি পুনরায় শুটিংয়ে ফিরবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0