আশা ভোঁসলের জন্মবার্ষিকীতে আসছে তাঁর শেষ ধারণ করা গান

০৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৮:২৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আশা ভোঁসলের জন্মবার্ষিকীতে আসছে তাঁর শেষ ধারণ করা গান
ছবি সংগৃহীত

উপমহাদেশের সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের কণ্ঠের জাদু মানেই একাধিক প্রজন্মের স্মৃতির পাতায় জমা থাকা অনন্য এক সুরের ভুবন। সেই কিংবদন্তি কণ্ঠের শেষ রেকর্ড করা গানটি আরও একবার ফিরছে তাঁর অগণিত ভক্ত ও শ্রোতাদের মাঝে। আজ ৮ সেপ্টেম্বর এই সংগীত তারকাকে স্মরণ ও শ্রদ্ধা জানাতেই গানটি প্রকাশের বিশেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে।

​পরিচালক হরিশ ব্যাস জানিয়েছেন, কমেডি-ড্রামা ধারার চলচ্চিত্র ‘ওম কা হরি’-র জন্য ‘এ মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কাহাঁ’ শিরোনামের গানটি গেয়েছিলেন আশা ভোঁসলে।

​সুরলোকের বিশেষ অনুভূতি

শিল্পী প্রয়াণ ও তাঁর শেষ সুরের উপস্থিতি নিয়ে আবেগ প্রকাশ করেছেন ছবিটির অভিনেতা অংশুমান ঝা। তিনি জানান, প্রয়াত সংগীতশিল্পীর শেষ সৃষ্টি তাঁদের চলচ্চিত্রের অংশ হতে পারা অত্যন্ত আনন্দের ও পরম প্রাপ্তির। এই কাজের স্মৃতি তিনি আজীবন হৃদয়ে ধারণ করে রাখবেন।

​উল্লেখ্য, আট দশকের দীর্ঘ সংগীতজীবনে ১২ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই মহান শিল্পী। ভারতীয় সংগীতের ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। চলতি বছরের ১২ এপ্রিল ৯২ বছর বয়সে পরলোকগমন করেন তিনি। জন্মবার্ষিকীর বিশেষ এই দিনে শেষ সুরের মধ্য দিয়েই ভক্তদের মাঝে আরও একবার জীবন্ত হয়ে উঠবেন আশা ভোঁসলে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0