এইচএসসি পাশ করা সব শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত: শিক্ষামন্ত্রী

৩১ অক্টোবর ২০২৬ - ১৩:০১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এইচএসসি পাশ করা সব শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত ফল প্রকাশ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

​শিক্ষামন্ত্রী জানান, চলতি বছর দেশে বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ মিলিয়ে উচ্চশিক্ষার জন্য মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। বিপরীতে এ বছর পরীক্ষায় পাস করেছেন প্রায় ১২ লাখ শিক্ষার্থী। ফলে আসন সংখ্যার তুলনায় শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় ভর্তি নিয়ে উদ্বেগের কারণ নেই।

​তবে ভর্তির জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণের বিষয়টিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোন বিশ্ববিদ্যালয় কীভাবে শিক্ষার্থী ভর্তি নেবে, তা সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে পাসের যোগ্যতা অর্জন করা প্রত্যেক শিক্ষার্থীর জন্যই ভর্তির পথ খোলা থাকবে।

​উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে আয়োজিত এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন, যার ভিত্তিতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। এছাড়া সারা দেশে জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ; গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0