এইচএসসিতে ১-২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা মাত্র এক মাসের মধ্যে শুধু ফেল করা বিষয়গুলোর ওপর পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিশেষ সুযোগের কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সাধারণত পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করলে তাকে পুরো এক বছর অপেক্ষা করে পরের বছরের পরীক্ষায় অংশ নিতে হতো। এর ফলে শিক্ষার্থীরা শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি তীব্র মানসিক চাপের মুখে পড়েন। নতুন এই ব্যবস্থার মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষা ও জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় কেবল এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
শনিবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এবারের এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়। চলতি বছর এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যার ফলে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











