দেশে স্বাক্ষরতার হার বেড়ে ৭৭.৯ শতাংশ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

০৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:০১
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে স্বাক্ষরতার হার বেড়ে ৭৭.৯ শতাংশ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি সংগৃহীত

দেশে সাত বছর ও তার বেশি বয়সী জনগোষ্ঠীর স্বাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশে উন্নীত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

​রাজধানীর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, 'অর্থনৈতিক সমীক্ষা ২০২৫'-এর পরিসংখ্যান অনুযায়ী দেশের স্বাক্ষরতা বিস্তারে এ উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হয়েছে।

​শিক্ষার পরিধি ও বর্তমান অগ্রাধিকার

​সংবাদ সম্মেলনে ববি হাজ্জাজ বলেন, দেশে স্বাক্ষরতার হার ৭৭ শতাংশ ছাড়িয়ে যাওয়া অবশ্যই একটি আশাব্যঞ্জক দিক। তবে এখনও দেশের এক বিপুল জনগোষ্ঠী মৌলিক শিক্ষার অধিকার ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন থেকে বঞ্চিত রয়েছে।

​তিনি জোর দিয়ে বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর বয়স্ক মানুষদের দ্রত স্বাক্ষর জ্ঞান প্রদান ও কর্মক্ষম করে তোলাই এখন সরকারের মূল লক্ষ্য।

​আধুনিক স্বাক্ষরতার রূপরেখা

​বর্তমান বাস্তবতায় স্বাক্ষরতার সংজ্ঞা কেবল নাম লেখা বা বর্ণমালার পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ইউনেস্কো নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য 'লিটারেসি ফর পিপল, দ্য প্ল্যানেট অ্যান্ড প্রসপারিটি'-কে গুরুত্ব দিয়ে স্বাক্ষরতাকে জীবিকা, জীবনদক্ষতা, প্রযুক্তিগত পরিচিতি ও পরিবেশ সচেতনতার সঙ্গে সমন্বিত করা হচ্ছে।

​'সবার আগে বাংলাদেশ' অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও জানান, গণমাধ্যম, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং নাগরিক সমাজের যৌথ অংশগ্রহণে একটি প্রযুক্তি নির্ভর ও বৈশ্বিকভাবে সক্ষম বাংলাদেশ গড়তে সরকার কাজ করে যাচ্ছে।

​সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব জেসমিন নাহার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা ইশরাত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0