দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা
দেশের বাজারে স্থানীয় তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধি পাওয়ায় ফের সোনার মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এক বৈঠকে এ নতুন দর নির্ধারণ করে। একই দিন দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এই মূল্যতালিকা কার্যকর হয়েছে।
বাজুসের তথ্য অনুসারে, নতুন দর অনুযায়ী ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৩২ টাকা।
এদিকে বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হলেও রুপার দামে কোন পরিবর্তন আসেনি। পূর্বের ধারাবাহিকতায় বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ভ্যাটসহ ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ২১ ক্যারেট রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকায় অপরিবর্তিত রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











