দেশের বাজারে আবারও বাড়লো সোনা-রুপার দাম, কার্যকর সকাল ১০টা থেকে

১১ আগস্ট ২০২৬ - ১০:৩২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশের বাজারে আবারও বাড়লো সোনা-রুপার দাম, কার্যকর সকাল ১০টা থেকে

স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনা ও রূপার (তেজাবি সোনা-রূপা) দাম ঊর্ধ্বমুখী থাকায় দেশের বাজারে অলংকারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টায় সংগঠনটির ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর বৈঠক শেষে সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর করা হয়।

​বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি গ্রাম ভ্যাটসহ সোনা বিক্রি হবে ২০ হাজার ১৬০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের সোনা প্রতি গ্রাম ১৯ হাজার ২৫৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১৬ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি গ্রাম ১৩ হাজার ৫০৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

​সোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রূপার দামও। ২২ ক্যারেট হলমার্কযুক্ত রূপা ভ্যাটসহ প্রতি গ্রাম বিক্রি হবে ৪৩৫ টাকায়। ২১ ক্যারেট ৪১৫ টাকা, ১৮ ক্যারেট ৩৬০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম প্রতি গ্রাম ২৭০ টাকা ধার্য করা হয়েছে।

​সংগঠনটি স্পষ্ট করেছে যে, অলংকারের ডিজাইন ভেদে আলাদা মেকিং চার্জ বা মজুরি যুক্ত হবে। তবে বিক্রয়মূল্যের ভেতরেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে বাড়তি কোনো ভ্যাট আদায় করা যাবে না। এক্সচেঞ্জ (বিনিময়) ও পারচেজের (ক্রয়) ক্ষেত্রে বাজুসের আগের নীতিমালা বহাল থাকবে। বাজুস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এই নির্দেশনা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0