আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃ*ত্যু
আলমডাঙ্গার খাদিমপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হোসেন আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে বিদ্যুতের তার অপসারণ করতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
নিহত হোসেন আলী উপজেলার খাদিমপুর গ্রামের রাহাতুল্লা মন্ডলের ছেলে।
গ্রামবাসী জানান,বিদ্যুতের তার ছিড়ে হোসেন আলীর ঘরের চালে বিদ্যুত হয়ে যায়। তিনি সকালে ওই তার অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এসময় তিনি মারাত্মক আহত হলে গ্রামবাসী বাঁশ দিয়ে তার সরিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ বাড়িতে আনা হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান ম র দে হ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
- চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত ৫
গ্রামের একরামুল মেম্বার জানান, গত মঙ্গল রাতে হোসেন আলী সাথে তার অনেক কথা হয়। হোসেন আলী জানিয়েছিলেন তার ঘরের চাল কারেন্ট হয়ে গেছে। সকালে ঠিক করবেন। আজ সকালে জানতে পারেন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
এদিকে হোসেন আলীর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতা গ্রামের বাতাস ভারি হয়ে উঠেছে । প্রতিবেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











