ঢাকা থেকে অসুস্থ মাকে দেখতে বাড়ি আসার পথে দামুড়হুদায় স্ট্রোকে ছেলের মৃ*ত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দীন খান (৩৮) নামে এক ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টার দিকে বাসস্ট্যান্ড এলাকার ওই টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন খান ঢাকার একটি কোম্পানীতে চাকরী করেন। তার বৃদ্ধা মাতা বেশ কিছুদিন ধরে মারাত্মক অসুস্থ থাকায় চিকিৎসার জন্য তাঁকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মায়ের অসুস্থতার সংবাদ শুনে ফরিদ উদ্দীন খান ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যর রওনা দেন। ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসার পর বৃহস্পতিবার সকালে তিনি দামুড়হুদায় রওনা হন।
দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে সেখানকার পাবলিক টয়লেটে প্রবেশ করেন। টয়লেটে ঢুকে বের হতে অনেক দেরি হওয়ায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়া হয়। সংবাদ পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনান্থলে উপস্থিত হয়ে ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন খানকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতূ ঘোষনা করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান ম র দে হ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই
- চুয়াডাঙ্গায় ‘মানবতার যুব সমাজ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- ভারতে যাওয়ার পথে দর্শনায় আওয়ামী লীগ নেতা এমএ খালেক আটক
- চুয়াডাঙ্গার জীবননগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত, আহত ৫
মৃত ফরিদ উদ্দীন খান দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।
দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ম (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে থেকে অসুস্থ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে জানান। স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











