ওলিসের ওপর রিয়াল মাদ্রিদের নজর, চুক্তি নিয়ে উদ্বেগে বায়ার্ন মিউনিখ

০৫ অক্টোবর ২০২৬ - ১৪:২২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওলিসের ওপর রিয়াল মাদ্রিদের নজর, চুক্তি নিয়ে উদ্বেগে বায়ার্ন মিউনিখ
ছবি: সংগৃহীত

ফরাসি তারকা উইঙ্গার মাইকেল ওলিসকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। আর তাতেই বেশ দুশ্চিন্তায় পড়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। গোলডটকমের এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

​বায়ার্নের সঙ্গে ২০২৯ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি রয়েছে ওলিসের। তবে ইউরোপের একাধিক শীর্ষ সারির ক্লাব তার ওপর নজর রাখায়, ফরাসি এই তারকার সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিতে চায় বায়ার্ন কর্তৃপক্ষ। ওলিসকে দলে নেওয়ার দৌড়ে সবচেয়ে সামনে রয়েছে রিয়াল মাদ্রিদ।

​তবে বায়ার্ন কর্তারা জোর দিয়ে জানিয়েছেন, ওলিস বিক্রির জন্য নন। রিয়াল মাদ্রিদ তাকে দলে ভেড়াতে যত চেষ্টাই করুক না কেন, তা কোনো কাজে আসবে না।

​চুক্তি নবায়ন ও রিলিজ ক্লজ সংশয়

​বিল্ডের প্রতিবেদন অনুযায়ী, ফরাসি এই ফুটবলারকে নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না বায়ার্ন। তিনি চুক্তির মেয়াদ বাড়াতে চান কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বিশেষ করে নতুন চুক্তিতে ‘রিলিজ ক্লজ’ রাখার যে শর্ত ওলিস দিয়েছেন, তাতেই ক্লাব কর্তৃপক্ষের মধ্যে অস্বস্তি বেড়েছে।

​এ বিষয়ে বায়ার্নের অবস্থানও বেশ স্পষ্ট। সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী গ্রীষ্মের বেশি সময় ওলিসকে দেবে না তারা। বায়ার্ন কর্তাদের ধারণা, নতুন মেয়াদে চুক্তি সই করার বিষয়ে এই ফরাসি উইঙ্গার খুব একটা আন্তরিক নন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0