এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের
ব্যর্থতার দিনে সেমিফাইনাল থেকে বিদায়
এশিয়ান গেমস পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্টের স্বর্ণপদকের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ। ম্যাচে ১১২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১ ওভার ৩ বলের মধ্যেই কাঙ্ক্ষিত পৌঁছায় পাকিস্তানিরা। ফলে স্বর্ণের লড়াইয়ে ওঠার সুযোগ হাতছাড়া হলো লিটন দাসের নেতৃত্বাধীন টাইগারদের।
মুস্তাফিজের খরুচে ওভার ও সমীকরণের পরিবর্তন
ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটে নেমে ৭ উইকেটে ১১১ রান তোলে বাংলাদেশ। ১৩ ওভারের সংক্ষিপ্ত এই ম্যাচে অসমান উইকেটে বোলারদের লড়াই করার মতো পুঁজি থাকলেও তা রক্ষা করতে পারেনি দল। ম্যাচের নবম ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান, যেখানে জয়ের জন্য তাদের শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান।
দশম ওভারে বল করতে এসে রান আটকানোয় ব্যর্থ হন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ের আশা থাকলেও সেই ওভারেই ২৩ রান সংগ্রহ করে পাকিস্তান। এতে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি তাদের হাতে চলে যায় এবং শেষ ১৮ বলে দরকার দাঁড়ায় মাত্র ১৩ রান। পরবর্তীতে ১ ওভার ৩ বল বাকি থাকতেই সহজ জয় নিশ্চিত করে তারা। ম্যাচে ২ ওভার বল করে ৪১ রান দেন মুস্তাফিজ, যা শেষ পর্যন্ত বাংলাদেশের হারের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











