পশ্চিম তীরে বেআইনি বসতি স্থাপনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার মার্কিন কংগ্রেসম্যান

০১ অক্টোবর ২০২৬ - ১০:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পশ্চিম তীরে বেআইনি বসতি স্থাপনের প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার মার্কিন কংগ্রেসম্যান
ছবি সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা হোয়াকিন কাস্ত্রো। ইসরায়েলি নেতৃত্বের কঠোর সমালোচনা করে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সংস্থাকে মার্কিন বাজার থেকে বিচ্ছিন্ন করতে সর্বাত্মক অর্থনৈতিক নিষেধাজ্ঞারও দাবি তুলেছেন তিনি।

​আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনিদের নিজস্ব বসতি থেকে উচ্ছেদের প্রতিবাদে মার্কিন আইনসভায় চাপ বাড়ানোর কৌশল হিসেবে ‘স্টপ দ্য সেটেলমেন্টস অ্যাক্ট’ নামের একটি বিলের প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করছেন কাস্ত্রো।

​সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক বার্তায় মার্কিন এই কংগ্রেসম্যান অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের আমলেই বসতি স্থাপনকারীরা সহিংস উপায়ে ফিলিস্তিনিদের জমি দখল করছে এবং তাদের বাস্তুচ্যুত করছে। এই অস্থিতিশীলতা ও অবৈধ পদক্ষেপ রুখতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপই হতে পারে কার্যকর সমাধান।

​‘স্টপ দ্য সেটেলমেন্টস অ্যাক্ট’-এর মূল প্রস্তাবনা

কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর উত্থাপিত বিলে স্পষ্ট করা হয়েছে যে, গাজা কিংবা পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে বসতি সম্প্রসারণে অংশ নেওয়া যেকোনো ব্যক্তি বা সংস্থাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করার সুযোগ দেওয়া হবে না। তিনি মনে করেন, ফিলিস্তিনিদের উচ্ছেদ রোধ এবং ভূখণ্ডের ওপর তাদের অধিকার বজায় রাখতে কঠোর আইন প্রণয়নের বিকল্প নেই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0