তরুণ ক্রিকেটারদের ফিক্সিং ও মাদক থেকে মুক্ত রাখতে বিসিসিআইয়ের নতুন উদ্যোগ

২৫ আগস্ট ২০২৬ - ০৮:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তরুণ ক্রিকেটারদের ফিক্সিং ও মাদক থেকে মুক্ত রাখতে বিসিসিআইয়ের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

কম বয়সেই বিপুল অর্থ ও খ্যাতির দেখা মেলায় বিভ্রান্ত হওয়ার ঝুঁকি থাকে অনেক তরুণ ক্রীড়াবিদের। ভারতের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটারদের মাদক, বেটিং ও ম্যাচ ফিক্সিংয়ের মতো ক্ষতিকর প্রলোভন থেকে দূরে রাখতে বিশেষ সচেতনতামূলক পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

​নতুন জুনিয়র ক্রিকেট কমিটির দায়িত্ব

আগামী মাসে অনুষ্ঠেয় বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন জুনিয়র ক্রিকেট কমিটি ঘোষণা করা হবে। এই কমিটির অন্যতম প্রধান দায়িত্ব হবে উদীয়মান খেলোয়াড়দের নৈতিক মূল্যবোধ শেখানো এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সচেতন করা। কমিটিতে পাঁচজন সদস্য নিয়োগের জন্য ইতোমধ্যেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে আবেদনের শেষ তারিখ আগামী ৫ সেপ্টেম্বর।

​সিনিয়র ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের সরাসরি পরামর্শ ও মতবিনিময়ের মাধ্যমে এই শিক্ষা দেওয়া হবে। এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই খেলোয়াড়দের জীবনে অর্থ ও খ্যাতির প্রভাব পড়ে, তাই একদম শুরুতেই তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া জরুরি।

​বর্তমান কমিটির শেষ কাজ ও নির্বাচন প্রক্রিয়া

বর্তমান কমিটির পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে চলায় নতুন এই কমিটি গঠিত হচ্ছে। বিদায়ী কমিটির শেষ কাজ হবে সিকে নাইডু কাপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে জুনিয়র ইরানি কাপের জন্য ভারত অবশিষ্ট অনূর্ধ্ব-২৩ দল নির্বাচন করা।

​পরবর্তীতে নতুন কমিটি অনূর্ধ্ব-২২ পর্যন্ত সব বয়সভিত্তিক দলের ক্যাম্প পরিচালনা এবং ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজের দল চয়ন করবে। এছাড়া ভবিষ্যৎ জাতীয় দলের জন্য শক্ত পাইপলাইন তৈরি, প্রতিভাবান ক্রিকেটারদের অগ্রগতি পর্যবেক্ষণ, অধিনায়ক নির্বাচন এবং সাপোর্ট স্টাফ (ফিজিওথেরাপিস্ট, ট্রেনার ও অ্যানালিস্ট) নিয়োগের পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করবে এই কমিটি।

​এই কমিটির সদস্য হতে হলে আবেদনকারীকে অবশ্যই সাবেক ক্রিকেটার হতে হবে। শর্ত হিসেবে অন্তত ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ন্যূনতম পাঁচ বছর অতিক্রান্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0