আগস্টে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৭০ টাকা

০২ আগস্ট ২০২৬ - ১৬:৪২
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আগস্টে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো ৭০ টাকা
সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষিত নতুন দাম অনুযায়ী, বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ৭০ টাকা বাড়ানো হয়েছে। এতে করে ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম গিয়ে দাঁড়িয়েছে ১,৫৯৮ টাকায়, যা আগে ছিল ১,৫২৮ টাকা।

​রবিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি আগস্ট ২০২৬ মাসের জন্য এই নতুন দর ঘোষণা করে। এতে বলা হয়, খুচরা পর্যায়ে মূল্যসংযোজন কর (মূসক) অন্তর্ভুক্ত করে এই দাম নির্ধারণ করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত এই নতুন মূল্য রবিবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে কার্যকর হবে। পরবর্তী কোনো নির্দেশনা বা আদেশ জারি না হওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0