১ অক্টোবরেই প্রাথমিকে যোগদান করবেন ১৪ হাজার ৩৮৪ শিক্ষক

০২ আগস্ট ২০২৬ - ১২:০৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
১ অক্টোবরেই প্রাথমিকে যোগদান করবেন ১৪ হাজার ৩৮৪ শিক্ষক
ছবি সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত এই শিক্ষকদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

​রোববার (২ আগস্ট) সকালে মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫'-এর আওতায় নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত দিনে জেলা শিক্ষা কার্যালয়ে যোগদান করবেন। প্রার্থীদের কাছে যথাসময়ে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর তাদের পদায়ন করা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় প্রশিক্ষণে পাঠানো হবে।

​এর আগে প্রার্থীদের আগামী ২৯ অক্টোবর যোগদানের কথা জানানো হয়েছিল। তদারকি ও প্রক্রিয়াগত নানা কারণে কিছুটা বিলম্ব হলেও সরকারের দ্রুত উদ্যোগের ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এগিয়ে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

​উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর মধ্যে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। পরবর্তীতে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও সনদ যাচাই শেষ হলেও পুলিশ ভেরিফিকেশনসহ বিভিন্ন প্রক্রিয়ার কারণে চূড়ান্ত নিয়োগ থমকে ছিল। বিলম্বের কারণে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এর আগে একাধিকবার অবস্থান কর্মসূচিও পালন করেছিলেন। অবশেষে ১ অক্টোবর যোগদানের নির্দেশে তাদের অপেক্ষার অবসান ঘটছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0