দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ পুলিশ সদর দফতরের
সারাদেশে পুলিশের ব্যবহার করা যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।
গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জানা গেছে, উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ নানা ধরনের যানবাহনে হামলা চালাতে পারে। এ তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল শনিবার (১ আগস্ট) এক জরুরি বার্তায় মাঠপর্যায়ের প্রতিটি ইউনিটকে অবিলম্বে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে।
সদর দফতরের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে, পুলিশের গাড়ির সার্বিক সুরক্ষা নিশ্চিতে কোনো প্রকার শিথিলতা কিংবা গাফিলতি বরদাস্ত করা হবে না। বিশেষ করে ডিউটি চলাকালে এবং কাজ শেষে পার্কিংয়ে রাখা যানবাহনের নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, দায়িত্ব পালনকালে সাময়িকভাবে যানবাহন থামানোর প্রয়োজন দেখা দিলে তা অবশ্যই সুরক্ষিত জায়গায় রাখতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। চালক বা দায়িত্বরত সদস্যকে রেখে গাড়ি খালি বা অরক্ষিত (Unattended) অবস্থায় ফেলে রাখার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একই সঙ্গে ডিউটি শেষ হওয়ার পর থানা, পুলিশ লাইন্স, কার্যালয় চত্বর কিংবা নির্ধারিত অন্য যেকোনো স্থানে রাখা সরকারি যানবাহনের নিরাপত্তায় বিশেষ নজর দিতে বলা হয়েছে। এসব এলাকায় নিয়মিত টহল বাড়ানো, সিসিটিভি বা সরাসরি পর্যবেক্ষণ জোরদার করা এবং কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা বস্তুর উপস্থিত টের পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতর বিষয়টি 'অতীব গুরুত্বপূর্ণ' হিসেবে চিহ্নিত করে দেশের সব মহানগর, রেঞ্জ, জেলা ও সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনাগুলো অক্ষরে অক্ষরে পালনের আহ্বান জানিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











