বাংলাদেশে ট্রাভেল অ্যাডভাইজরি কমালো যুক্তরাষ্ট্র, প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা সার্জিও গোরের
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সার্জিও গোর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান বজায় রেখে মূল্যায়ন করে। আলোচনার অংশ হিসেবে তিনি উল্লেখ করেন, বাংলাদেশে পর্যটন ও বিনিয়োগ বাড়াতে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তাদের ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল কমিয়ে এনেছে, যা মার্কিন নাগরিকদের বাংলাদেশ সফরে উৎসাহিত করবে।
মার্কিন বিশেষ দূত আরও জানান, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের একটি বিনিয়োগকারী প্রতিনিধি দল ঢাকা সফরে আসছে। বিশেষ করে ওষুধ শিল্পসহ সম্ভাব্য অন্যান্য খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে তারা ইতিবাচক। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিশাল বাণিজ্য ও অংশীদারিত্বের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











