মিরপুর-১০ ও ফার্মগেটে পরিত্যক্ত বস্তা ঘিরে আতঙ্ক, পরীক্ষা শেষে পরিস্থিতি স্বাভাবিক
রাজধানীর মিরপুর-১০ এবং ফার্মগেট মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পরিত্যক্ত বস্তাকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সঅ্যারেস্ট ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরীক্ষা শেষে সন্দেহভাজন বস্তুগুলোতে ক্ষতিকারক কিছু না পাওয়ায় বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।
শনিবার (১ আগস্ট) মেট্রো স্টেশন দুটির নিচে পরিত্যক্ত বস্তা দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং বোমার গুঞ্জন ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরই বোম্ব ডিসপোজাল স্কোয়াড এসে সতর্কতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈন্যু জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে সন্দেহজনক বস্তুটির খবর পেয়ে বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছিল। তারা এসে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে ক্ষতিকর কিছু পাননি।
অন্যদিকে ডিএমপির মিরপুর জোনের সহকারী কমিশনার আবুল বাশার জানান, মিরপুর-১০ মেট্রো স্টেশনের নিচে বস্তাটি দেখে প্রথমে বিষ্ফোরক জাতীয় কিছু থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে পরবর্তীতে বোমা বিশেষজ্ঞরা তা পরীক্ষা করে নিশ্চিত করেন যে সেখানে কোনো বিষ্ফোরক দ্রব্য ছিল না। বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











