দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক

০১ আগস্ট ২০২৬ - ১১:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ছবি:সংগৃহীত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

​শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

​বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সার্জিও গোর জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো ও বিদ্যমান অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রচুর সুযোগ রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই সুযোগগুলো কাজে লাগানোর বিষয়ে ইতিবাচক আলোচনা করেছেন। মার্কিন প্রশাসনের জন্য বিষয়টি অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত এবং দুই দেশ একসঙ্গে কাজ করলে দৃশ্যমান ফলাফল অর্জন করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​উল্লেখ্য, চারদিনের সরকারি সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনেই তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং পরদিন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

​পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়টি উল্লেখ করে আরেক বার্তা সার্জিও গোর ইতিবাচক অগ্রগতির কথা জানান। একই সঙ্গে তিনি ঘোষণা দেন যে, মাঠপর্যায়ের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে ভ্রমণের জন্য অধিকতর নিরাপদ মনে করছে। ফলে মার্কিন নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণের সতর্কতা লেভেল 'তিন' থেকে কমিয়ে লেভেল 'দুইয়ে' নামিয়ে আনা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0