অবৈধভাবে অবস্থানকালে আলজেরিয়ায় আটক ৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

৩১ জুলাই ২০২৬ - ১২:৫৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অবৈধভাবে অবস্থানকালে আলজেরিয়ায় আটক ৪ বাংলাদেশি দেশে ফিরেছেন
আলজেরিয়ার জেল থেকে ফিরলো ৪ বাংলাদেশী। ছবি:সংগৃহীত

বৈধ কাগজপত্র না থাকায় আলজেরিয়ায় আটক হওয়া চার বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে আলজেরিয়া থেকে তারা বাংলাদেশে পৌঁছান।

​আলজেরিয়াস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থান করার অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করেছিল। ২০২৫ সালের ১৩ জানুয়ারি মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে আলজেরিয়ার পুলিশ, যাদের বড় একটি অংশ মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধ উপায়ে দেশটিতে প্রবেশ করেছিলেন।

​ঘটনাটি জানার পরপরই বাংলাদেশ দূতাবাস আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করে। আটক বাংলাদেশিদের জন্য আইনি সহায়তার ব্যবস্থা হিসেবে আইনজীবী নিয়োগ করা হয় এবং সার্বিক বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

​আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৬ সালের ৩০ জুন দেশটির আদালত ওই চার বাংলাদেশির মুক্তির নির্দেশ দেন। পরবর্তী আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার পর ৩০ জুলাই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

​দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আটক থাকা অবশিষ্ট ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। একই সঙ্গে তাদের পরিবারকেও সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0