৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলো সরকার
সংবাদ শুনুন
প্লে করতে ক্লিক করুন
সুপ্রিম কোর্টের জন্য ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ প্রদান করেছে সরকার। একই সঙ্গে আগের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের নিয়োগ বাতিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি. ও. নং ৬ অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন করে ৮৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে পদে নিয়োগ দেওয়া হলো।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











