ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা

৩০ জুলাই ২০২৬ - ১৫:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ঢাকায় মার্কিন বিশেষ দূত সার্জিও গর, গুরুত্ব পাচ্ছে কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতা
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে স্বাগত জানান রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি:সংগৃহীত

তিন দিনের এক সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস আনুষ্ঠানিকভাবে এই সফরের কথা নিশ্চিত করেছে।

​ঢাকায় পৌঁছানোর পর তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিশেষ দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে।

​সফরের শুরুতেই মার্কিন বিশেষ দূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার তিনি কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

​এছাড়া বাংলাদেশ অবস্থানকালে সার্জিও গর সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে মতবিনিময় করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0