শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী কারাগারে
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার জের ধরে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এই নির্দেশনা প্রদান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত সোমবার (২৭ জুলাই) শাপলা চত্বরে ঘটে যাওয়া নির্মম ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল। ওই মামলার ১০ নম্বর আসামি আবদুল লতিফ সিদ্দিকী উক্ত ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
উক্ত পরোয়ানা বাস্তবায়নে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসভবন থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে উপস্থাপনের আগ পর্যন্ত তিনি ডিবি হেফাজতেই ছিলেন। পরবর্তীতে আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় আদালতে তাঁর সঙ্গে ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীকেও উপস্থিত থাকতে দেখা যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











