বিশ্ব ডাক দিবস আজ: প্রযুক্তিনির্ভর আধুনিক সেবায় রূপান্তরের পথে ডাক বিভাগ

০৯ অক্টোবর ২০২৬ - ১১:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্ব ডাক দিবস আজ: প্রযুক্তিনির্ভর আধুনিক সেবায় রূপান্তরের পথে ডাক বিভাগ
ছবি: সংগৃহীত

আজ ৯ অক্টোবর সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘এক ডাক নেটওয়ার্ক, অসীম সম্ভাবনা’।

​দিবসটি উদযাপন উপলক্ষে ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ‘ডাকসেবা সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে ডাক অধিদপ্তর। সপ্তাহব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী এবং ডাকসেবা সম্পর্কিত মেলার আয়োজন করা হচ্ছে।

​ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথাগত ডাকসেবাকে প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও সময়োপযোগী লজিস্টিকস সেবাপ্রতিষ্ঠানে রূপান্তরের নানামুখী উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই উদযাপিত হচ্ছে ২০২৬ সালের বিশ্ব ডাক দিবস।

​বর্তমানে ই-কমার্স ও লজিস্টিকস সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে পণ্য ট্র্যাকিং, ডাক সংগ্রহ ও সরবরাহ সুগম করা হচ্ছে। একই সঙ্গে ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন, কৃষিপণ্য ও মৌসুমি ফল পরিবহন সুবিধা এবং উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ডাকঘর চালু করার মাধ্যমে দেশের ডাকসেবার পরিধি ব্যাপক বিস্তৃত করা হচ্ছে।

​ডাক অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ২০২৬ সালের মার্চ মাস থেকে স্পিড পোস্টের মাধ্যমে প্রায় ৮১১ টন পণ্য পরিবহন করা হয়েছে। দ্রুত এবং সাশ্রয়ী পার্সেল সেবা হিসেবে স্পিড পোস্ট এখন ই-কমার্স খাত, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, স্থানীয় কৃষক এবং অনলাইনভিত্তিক ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য পরিবহন মাধ্যম হয়ে উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0