চুয়াডাঙ্গায় লাইসেন্সহীন গ্যাস ব্যবসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

০৮ অক্টোবর ২০২৬ - ২০:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় লাইসেন্সহীন গ্যাস ব্যবসা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তদারকিমূলক অভিযান চালিয়ে অনুমোদনহীন গ্যাস ব্যবসা পরিচালনা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার আন্দুলবাড়ীয়া এলাকায় এই অভিযান চালানো

অভিযান সূত্রে জানা গেছে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়া দীর্ঘ দিন ধরে গ্যাস ব্যবসা পরিচালনার অপরাধে ‘চঞ্চল গ্যাস হাউজ’-এর স্বত্বাধিকারী মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চলকে ২০ হাজার টাকা এবং ‘মেসার্স হাসান ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. নাজমুল হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ‘মেসার্স এফ এন এফ ফার্মেসী’-র স্বত্বাধিকারী মো. হুমায়ন কবিরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোট ৪২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তদারকিকালে নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি, যৌক্তিক দামে নিত্যপণ্য ক্রয়-বিক্রয়, যথাযথ লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনা এবং কোনো অবস্থাতেই মেয়াদোত্তীর্ণ, মানহীন বা নিষিদ্ধ পণ্য, ওষুধ ও শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ প্রদান করা হয়।

​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0